প্রকাশিত: Tue, Feb 6, 2024 10:32 PM
আপডেট: Fri, Mar 13, 2026 11:48 AM

[১] প্রাণ বাঁচাতে মঙ্গলবার বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের সেনা, সীমান্তরক্ষীসহ আরও ১৫৮ জন [২] নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুই শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ

বাবুল খাঁন: [৩] সীমান্তে ওপারে মিয়ানমারে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি ও জান্তা বাহিনীর  মধ্যে তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে। মিয়ানমার -বাংলাদেশ সীমান্তের কাছে ঢেঁকিবুনিয়া এলাকায় আরাকান আর্মিসহ সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর লড়াই বেড়ে যাওয়ার পর প্রাণ বাঁচাতে সেদেশের বিজিপি সদস্য, সেনা সদস্য, শুল্ক কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা পালিয়ে বাংলাদেশে আসছেন।

[৪] বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান,  রোববার ভোর থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার ২৬৪ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। 

[৫] বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। 

[৬] এর মধ্যে ১৫ জন আহত  ছিলেন। তাদের মধ্যে ৮ জন  গুরুতর আহত। তাদের ৪ জনকে কক্সবাজার সদর ও বাকি ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

[৭] নাইক্ষ্যংছড়ি সীমান্তের ২৪০ পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। 

[৮] মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনকালে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এ নির্দেশ দেন। ডিসি বলেন, বান্দরবান-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে চলমান পরিস্থিতির কারণে ছাত্রছাত্রী ও সীমান্তে অতি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী  পরিবারকে নিরাপদ আশ্রয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্তবর্তী স্কুলগুলো বন্ধ ও সবাইকে আতঙ্কিত না হয়ে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সম্পাদনা: ইকবাল খান




[১] মিয়ানমার থেকে ছোঁড়া  মর্টারশেলে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত, আহত ১

বাবুল খাঁন: [২] মঙ্গলবার বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে এ ঘটনা ঘটে। আহত সৈয়দ আলম তুমব্রু পশ্চিমকুল পাহাড় পাড়ার কাদের হোসেনের ছেলে।

[৩] ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ  বিষয়টি জানিয়েছেন।

[৪] আহত সৈয়দ আলম বলেন, আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় মিয়ানমার থেকে ছোড়া গুলি প্রথমে একটি গাছে লাগে। সেটিই আবার তার কপালে আঘাত লেগে চলে যায়।এতে কপাল থেকে রক্ত ঝরতে থাকে।পরে স্থানীয় হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন তিনি।

[৫] একইদিন সকালে ?মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মধ্যমপাড়ায়  বীর মুক্তিযোদ্ধ নুরুল ইসলামের উঠানে এসে পড়ে।এতে কেউ হতাহত না হলেও বসতঘরের কাঁচের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান